×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১১-১২
  • ৬৫৫৯৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৫ মাস পর জাতীয় দলে ফিরেই টেস্ট ফরম্যাটে বল হাতে অসাধারণ পারফরমেন্স করে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার নোমান আলি। 

সেরা হবার দৌড়ে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা এবং স্পিনার নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকে পেছনে ফেলেছেন নোমান। 

গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

নারীদের তালিকায় দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং ওয়েস্ট ইন্ডিজের দিওয়ান্দ্রা ডোটিনকে টপকে সেরা হয়েছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ দু’টিতে খেলেছিলেন নোমান। সিরিজে পিছিয়ে পড়েও নোমান ও সাজিদ খানের বোলিং নৈপুন্যে ইংলিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে পাকিস্তান। 

সিরিজের দ্বিতীয় টেস্টে ১৪৭ রানে ১১ ও শেষ ম্যাচে ১৩০ রানে ৯ উইকেট নেন নোমান। দুই টেস্টের চার ইনিংসে ১৩.৮৫ গড়ে ২০ উইকেট নিয়ে মাস সেরার পুরস্কার জিতেছেন এই বাঁ-হাতি স্পিনার। গত বছরের আগস্টে বাবর আজমের পর পাকিস্তানী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা হলেন নোমান। 

গেল মাসে প্রথমবারের মত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নিউজিল্যান্ড। শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন অ্যামেলিয়া। ব্যাটিংয়ে ১৩৫ রান ও বল হাতে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন তিনি। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ৪৩ রান ও ৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন অ্যামেলিয়া। 

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ এবং সমর্থকদের বাকি ১০ ভাগ ভোট। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat