×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১১-১৩
  • ৩৪৩৪৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র মঙ্গলবার সিরিয়ায় ইরান-সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।মিলিশিয়াদের নাম উল্লেখ না করে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছে, মার্কিন সৈন্যদের ওপর রকেট হামলার জবাবে গোষ্ঠীটির ‘অস্ত্র ভা-ার ও লজিস্টিকস সদর দফতরের স্থাপনাগুলোতে এ হামলা চালানো হয়।’
সেন্টকম জানায়, ‘আক্রমণের সময় মার্কিন স্থাপনা বা সৈন্য ও তাদের মিত্র বাহিনীর কোনো ক্ষতি হয়নি।’পেন্টাগন জানায়, আগের দিন মার্কিন বাহিনী ইরান-সমর্থিত গোষ্ঠীটির ৯টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানায়।
পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সোমবারের হামলায় ইরানের অনুগত গোষ্ঠীর চার সদস্য নিহত হয়েছে।
ইসলামিক স্টেট জিহাদি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য ২০১৪ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনীর প্রায় ৯০০ সৈন্য সিরিয়ায় ও ২,৫০০ সৈন্য ইরাকে  মোতায়েন রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা করার পর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের কারণে ইরানপন্থী দলগুলো বারংবার ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র একাধিকবার ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর পাল্টা-হামলার মাধ্যমে জবাব দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat