×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ৩৪৩৪৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মর্যাদাপূর্ণ সমাজ রূপান্তরে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ডিআরইউ’র প্রয়াত সদস্যদের সন্তানদের মাঝে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ একথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে বিগত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভিক্ত ছিল। ভীতসন্ত্রস্ত ছিল প্রত্যেক সেক্টরের লোকজন। এখন সে অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে গণমাধ্যমের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে। আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে । চাহিদা এবং যোগানের বিষয়কে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি। এ জন্য তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আপনাদের সকলের সহযোগিতায় চিনি, পেঁয়াজ ও তেলের দাম কিছুটা কমে এসেছে।
ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি মো. শুকুর আলী শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঢাকা রিপোটার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat