×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ১৯৭০-০১-০১
  • ১৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জম্মু ও কাশ্মীরে বাস খাদে পড়ে ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২২ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কজনক।

আজ সোমবার সকালে জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় ওই দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, একটি যাত্রীবাহী বাস কেশওয়ান থেকে কিশতওয়ারের দিকে যাচ্ছিল। যাত্রীদের দাবি, বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল। শ্রীগওয়ারি এলাকা থেকে মিনিবাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৩ জনের।

দুর্ঘটনার খবর পেয়েই প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে উদ্ধারকাজে হাত লাগায়।

এ ঘটনায় জম্মু-কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এম কে সিনহা জানিয়েছেন, লাশ উদ্ধারের কাজ চলছে। গোটা ঘটনায় শোক প্রকাশ করে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তাঁর টুইট বার্তায় বলেন, ‘মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat