×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ২৩৪৩৮৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট প্রায়শই কোনও না কোনও কারণে খবরে থাকেন। তবে এবার অভিনেত্রীর অবাক করা একটি ঘটনা ফাঁস করলেন স্বামী রণবীর। যে ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এমন মহান ব্যক্তিত্বকে নাকি চেনেনই না অভিনেত্রী?
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর কাপুর সম্প্রতি গোয়ায় একটি চলচ্চিত্র উৎসবে যোগ দেন। সেই সময়, অভিনেতা তার স্ত্রী অর্থাৎ আলিয়া ভাটের সঙ্গে তার প্রথম সাক্ষাতের কথাও বলেছিলেন। সেই অনুষ্ঠানে স্ত্রী আলিয়াকে নিয়ে এমনই কিছু অজানা, গোপন কথা জানালেন রণবীর কাপুর। দু’জনের বয়সের ব্যবধান যথেষ্ট। সেই সময় বয়স আরও কম আলিয়ার। প্রথম দেখাতেই নাকি রণবীর কাপুরের কাছে আলিয়া জানতে চেয়েছিলেন, ‘কিশোর কুমার কে?’ প্রশ্নের উত্তর দিয়েছিলেন অভিনেতা।
শুধু আলিয়াকে নিয়ে নয়, সংস্কৃতি ও শিল্প নিয়েও অনুষ্ঠানে কথা বলেন রণবীর। জানান, নিজেদের সংস্কৃতি ও শিল্পের উৎস সংরক্ষণ করে রাখা প্রতিটা প্রজন্মের দায়িত্ব। রণবীরের কথায়, ‘নিজেদের সংস্কৃতি ও শিল্পের উৎস সংরক্ষণ করে রাখা প্রতিটা প্রজন্মের দায়িত্ব।’ তাই তারা ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর সারা ভারতে ‘রাজ কাপুর চলচ্চিত্র উৎসব’ আয়োজন করতে চলেছেন। রাজ কাপুরের ১০টি ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। এই ঘোষণার মঞ্চেই আলিয়াকে নিয়ে এই মন্তব্য করেন অভিনেতা।
রণবীর বলেন, ‘আমি আশা করব, আপনারা সকলে এই উৎসবে আসবেন। মনে পড়ে যাচ্ছে, আলিয়ার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা। ও জানতে চেয়েছিল, ‘কিশোর কুমার কে?’ আসলে জীবনটা একটা চক্রের মতো। এই মানুষগুলোকে ভুলে যাচ্ছে অনেকে। নিজেদের উৎসকে মনে রাখা দরকার।’
রণবীর জানান, তিনি রাজ কাপুরের একটি জীবনীচিত্রও তৈরি করার কথাও ভাবছেন। এর জন্য পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কথা বলেছেন তিনি। রাজ কাপুরের ‘শ্রী ৪২০’-ও পুনর্নির্মাণ করার পরিকল্পনা রয়েছে রণবীরের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat