×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ২৩৪৬৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক তারল্য সহায়তা হিসাবে  কয়েকটি দুর্বল ব্যাংককে ২২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দিয়েছে। নগরীর বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে গভর্নর এ কথা বলেন।

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘গ্রাহকের টাকা উত্তোলনের সুবিধাথের্, আমরা কয়েকটি ব্যাংকের সাময়িক নগদ ঘাটতি মেটাতে তারল্য সহায়তা প্রদান করেছি। আমরা স্বল্প সময়ের জন্য দুর্বল ব্যাংকগুলিকে অর্থ সহায়তা দিয়েছি।  বাংলাদেশ ব্যাংকের বিলের মাধ্যমে ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত তহবিল উত্তোলনের মাধ্যমে এই অর্থ সমন্বয় করার একটি পরিকল্পনাও আমাদের রয়েছে।’ 

মনসুর বলেন, ব্যাংকিং নিয়ন্ত্রক এখন এসব দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দিয়ে সহায়তা করছে, যাতে আমানতকারীরা তাদের অর্থ ফেরত পেতে পারে। তিনি বলেন, ব্যাংকে গচ্ছিত সমস্ত অর্থ সম্পূর্ণ নিরাপদ রয়েছে। আতঙ্কিত হওয়ার বা অপ্রয়োজনীয় উত্তোলনের কোনও কারণ নেই। ব্যাংকে আমানতকারীদের টাকা নিরাপদ। তিনি বলেন, ‘আপনি আপনার টাকা যে ব্যাংকেই রাখুন না কেন, তা নিরাপদ থাকবে, কোনো সমস্যা হবে না। যত টাকা প্রয়োজন তত টাকা তুলে নিন। আমানতকারীদের জন্য টাকা উত্তোলন নিয়ে কোনো সমস্যা নেই। এটা আমাদের মাথাব্যথা।’ কেন্দ্রীয় ব্যাংক আগের মতোই কঠোর মুদ্রানীতি বজায় রাখবে বলেও তিনি জানান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘আমরা বাজারকে অস্থিতিশীল করব না। অতিরিক্ত তারল্য যাতে বাজারে  মুল্যস্ফীতির চাপ সৃষ্টি করতে না পারে, সেজন্য বিভিন্ন ধরনের বন্ডের মাধ্যমে প্রতিরোধমুলক ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat