×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৫৪৪৩৩৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণমাধ্যমকর্মী নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়ায় কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর আলম ভূঁইয়াকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিং চলাকালে অভিযোগ জানানো হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এর সত্যতা যাচাই করার পর তিনি এই নির্দেশ দেন।
ভুক্তভোগী সাংবাদিক মনসুর আলম মুন্না সংবাদ সম্মেলনের এক পর্যায়ে কথা প্রসঙ্গে জানান যে, মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক করে থানায় নিয়ে ওসি মনজুর আলম ভুঁইয়া তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। তিনি এটিও জানান যে, চকরিয়া থানার ওসির বিরুদ্ধে এর বাইরেও বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী তাৎক্ষণিকভাবে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে ফোন করে এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা পাওয়া যায়।
এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ’কে ফোন করেন এবং অভিযুক্ত ওসিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat