×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৩
  • ২৯৪৩৭৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা। ফাইল ছবি
কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার ৯টি ব্যাংক হিসাব  অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এসব ব্যাংক হিসাবে ১ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা জমা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন। এছাড়া রাজধানীর উত্তরায় জমিসহ একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকার প্রথম অতিরিক্ত  মহানগর দায়রা ইব্রাহীম মিয়া এ  আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, তাহসীন বাহার সূচনা কুমিল্লা মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ তিন কোটি চার লক্ষ পঞ্চাশ হাজার সাতশত সত্তর টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রাখেন। তাহসীন বাহারের নামে ১৬টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ বিয়াল্লিশ কোটি আটান্ন লক্ষ তিয়াত্তর হাজার একশত তিরানব্বই টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

তদন্তকালে আসামী তাহসীন বাহার অর্জিত সকল সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তাহসীন বাহারের সম্পদ যাতে তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন সেজন্য তার স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন বলে এ সংক্রান্ত আবেদনে উল্লেখ করা হয়েছে। আদালত আবেদন মঞ্জুর করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat