×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৩
  • ২৩২৪৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী বছরই স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ড. মুহাম্মদ ইউনূস এই নির্দেশ দেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, সেই অনুযায়ী বেশ কিছু পজিশন পেপার প্রস্তুত করা হয়েছে।

প্রেস সচিব বলেন, ‘আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছি। আমরা বলতে পারি, ২০২৬ সালে যখন এলডিসি গ্র্যাজুয়েশন হবে, তখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদা আরো বৃদ্ধি পাবে এবং ব্যবসার ক্ষেত্রে এর সক্ষমতাও বাড়বে।’

২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার কথা রয়েছে। 

শফিকুল আলম বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনার মধ্যে ছিল। আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, ২০২৬ সালেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে। 

প্রধান উপদেষ্টা আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান প্রেস সচিব। 

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, বাংলাদেশ বর্তমানে যে সুযোগ-সুবিধা ভোগ করছে, তা এলডিসি থেকে উত্তরণের পরবর্তী তিন বছর অব্যাহত থাকবে। 

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হলে শুল্কমুক্ত বৈদেশিক বাণিজ্য সুবিধাসহ প্রায় সব ধরনের সুবিধা আর পাবে না। মেধাস্বত্ত্ব সম্পত্তি অধিকারের বাণিজ্য-সম্পর্কিত দিকগুলো (টিএরআইপি) কঠোরভাবে মেনে চলতে হবে। তবে ২০২৬ সালে উন্নয়নশীল দেশ উন্নীত হওয়ার পর আরো তিন বছর শুল্কমুক্ত বাজার সুবিধা উপভোগ করতে পারবে। 

এক বছর আগে আবুধাবিতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ১৬৬ জন সদস্য এই সুবিধার সিদ্ধান্ত সমর্থন করেন।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, আবুল কালাম আজাদ ও  সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat