×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৩
  • ৪৫৭৬৫৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা নোমানী ময়দানে শিশুটির প্রথম জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। 

আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সোনাইকুণ্ডী সম্মিলিত ঈদগাহ ও কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বাদ এশা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের পার্শ্ববর্তী গ্রাম সোনাইকুণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। 

সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বিকেল সাড়ে পাঁচটায় তার মরদেহ ঢাকা থেকে মাগুরায় আনা হয়। এরপর সন্ধ্যা সাতটায় মাগুরা নোমানী ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজা শেষে নিজ আদি নিবাস শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে শিশুটির নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মাগুরার বিভিন্ন স্থান থেকে শিশুটিকে একনজর দেখার জন্য শত শত মানুষ ছুটে আসে তাদের বাড়িতে। পুরো এলাকায় চলছে শোকের মাতম।

এদিকে, শিশুটিকে পাশবিক নির্যাতনের ঘটনায় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে। আজ রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  

গত ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয় শিশুটি। পরদিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  

শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শনিবার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। রোববার শিশুটিকে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়, তবে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat