×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৪
  • ২৩৪৩৪৩৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা  জেলায় বুড়িচং উপজেলায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা বাজার এলাকা থেকে বিভিন্ন ধরনের বিপুল পরিমান অবৈধ ভারতীয় আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। 

আজ শুক্রবার দুপুর আড়াইটায় এ তথ্য নিশ্চিত করেন বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাবিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত-এর উপস্থিতিতে বিজিবি এবং র‌্যাব সদ্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মালিক বিহীন অবস্থায় ১৪ লাখ ১৫ হাজার চারশ’টি বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি এবং অবৈধ মালামাল বহনকারী একটি ট্রাক আটক করা হয়। জব্দকৃত এসব সমাগ্রির আনুমানিক বাজারমূল্য তিনকোটি আটলাখ আট হাজার টাকা।

বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat