×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৬
  • ৩৪৪৫৬১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

ওয়াফা জানিয়েছে, মধ্য গাজা উপত্যকায় একদল লোকের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

সংস্থাটির মতে, গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে অন্তত ১৫০ জন নিহত হয়েছেন। এই চুক্তিটি মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছিল।

জানুয়ারির মাঝামাঝি সময়ে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়। চুক্তির প্রথম পর্যায় ১ মার্চ সম্পন্ন হয় এবং এর অংশ হিসেবে ৩৩ জন জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে দেওয়া হয়।

২ মার্চ ইসরায়েল গাজায় মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করে দেয় এবং সমস্ত চেকপয়েন্ট বন্ধ করে দেয়। ৭ মার্চ ওয়াইনেট পোর্টাল জানায়, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জেনারেল স্টাফ ইয়াল জামির গাজা উপত্যকায় আক্রমণের জন্য নতুন একটি পরিকল্পনা অনুমোদন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat