×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৬
  • ৩৪৫৩৩৬৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি আজ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি আজ সচিবালয়ে তার কার্যালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন এবং বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাথে ইরানের বাণিজ্যের পরিমাণ সক্ষমতার চেয়ে কম। উভয় দেশেরই প্রচুর রপ্তানি সম্ভাবনা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাণিজ্যিক সম্পর্কোন্নয়ন দু’দেশেকেই লাভবান করবে উল্লেখ করে এসময় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশে কৃষি ফার্মিং খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য ইরানের প্রতি আহ্বান জানান।

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেন, ইরান বাংলাদেশের ভালো বন্ধুরাষ্ট্র। সংস্কৃতি, ধর্ম ও ভাষার মিল দু’দেশের মানুষকে শক্ত বন্ধনে আবদ্ধ করলেও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনেও শক্ত ভিত পায়নি। 

মনসুর বলেন, ইরান এখন বাংলাদেশের সাথে তার বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

এ সময় অন্যান্যের মধ্যে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এবং ইরান দূতাবাসের  সেক্রেটারি ফর ইকোনমিক অ্যাফেয়ার্স মাহমুদ খোশরাভি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat