×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৭
  • ২৩৪৩৪৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক হলেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস -ছবি : সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক হলেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস। ভারতের অক্ষর প্যাটেলের ডেপুটি হিসেবে কাজ করবেন তিনি।

আইপিএলের সর্বশেষ তিন মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ডু-প্লেসিস। আসন্ন মৌসুমের জন্য ডু-প্লেসিসকে ছেড়ে দেয় ব্যাঙ্গালুরু।

গেল বছর অনুষ্ঠিত নিলাম থেকে ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে ডু-প্লেসিসকে দলে ভেড়ায় দিল্লি। আসন্ন মৌসুমে দিল্লির সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ডু-প্লেসিস।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিজেদের ভেরিফাইড পেইজে এক ভিডিওতে ডু প্লেসিসের সহ-অধিনায়ক হবার বিষয়টি নিশ্চিত করে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।

ঐ ভিডিওতে ফোনে কথা বলার সময় ডু-প্লেসিস বলেন, ‘আমি দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক হয়েছি এবং আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। দিল্লি দারুণ, দলের ছেলেরা অসাধারণ, সত্যিই ভালো লাগছে এবং আমি সম্পূর্ণ প্রস্তুত।’

সদ্য দিল্লির অধিনায়ক হিসেবে প্যাটেলের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজি। অধিনায়ক হবার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন দলে থাকা অভিজ্ঞ খেলোয়াড় লোকেশ রাহুল।

২০১২ সালে আইপিএলে প্রথম খেলতে নামেন ডু-প্লেসিস। ২০১৫ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন তিনি। এরপর রাইজিং পুনে দলে যোগ দেন এই ডান-হাতি ব্যাটার।

পরবর্তীতে চেন্নাইয়ের হয়ে খেলে ২০২১ সালে ব্যাঙ্গালুরুতে যোগ দেন ডু-প্লেসিস। বিরাট কোহলি সরে যাওয়ায় ঐ তিন মৌসুমে দায়িত্ব পালন করেন তিনি। তার অধীনে ২০২২ ও ২০২৪ সালে প্লে-অফে খেলেছিল ব্যাঙ্গালুরু।

সব মিলিয়ে আইপিএলে ১৪৫ ম্যাচে ৪৫৭১ রান করেছেন ডু-প্লেসিস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat