×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৭
  • ২৩৪৩৮১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে একটি শক্তিশালী ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্ক পেইজে বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমের অনেক রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী এই টর্নেডো ও ঝড়কে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রাকৃতিক দুর্যোগটিতে ৩৬ জন প্রাণ হারিয়েছেন ও আরো অনেক আহত হয়েছেন। এতে বহু স্থাপনা বিধ্বস্ত হয়েছে।
তিনি আরও বলেন, আরকানসাসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। আমার প্রশাসন রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সহায়তা করতে প্রস্তুত। তারা স্থানীয়দের ক্ষয়-ক্ষতি থেকে পুনরুদ্ধারের চেষ্টায় সহায়তা করছেন।
মার্কিন সংবাদমাধ্যমের মতে, প্রাকৃতিক দুর্যোগটি আলাবামা, আরকানসাস, মিসৌরি, কানসাস, মিসিসিপি, ওকলাহোমা ও টেক্সাস রাজ্যের বাসিন্দাদের ওপর আঘাত হেনেছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের আগের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি শক্তিশালী ঝড় যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে বয়ে গেছে- যা টর্নেডো, ধুলো ঝড় ও ১০০টিরও বেশি দাবানল সৃষ্টি করেছে। ১০ কোটিরও বেশি লোক বাস করে এমন বিস্তৃত অঞ্চল ঘিরে ঝড়টি বয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat