×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৭
  • ৪৩৪৫৬৮৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু আজ দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ জিয়ার সৈনিকেরা আল্লাহ ছাড়া বিদেশী কোনো দখলদার শক্তির কাছে কখনো মাথা নত করেনি, করবেওনা। সে পাকিস্তানি হোক, ব্রিটিশ হোক, ভারত হোক, কারো কাছে কোনদিন আমরা মাথা নত  করিনি, আগামী দিনেও করবো না।

আজ সোমবার রাজশাহী মহানগরীর ২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি এসময় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত এবং বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন। 

মিনু বলেন, বাংলাদেশের সকল উন্নয়ন বেগম খালেদা জিয়ার সময় সুনিশ্চিত হয়েছিল। জনগণের রায় নিয়ে আমরা সেই উন্নয়নের ধারায় আবারো ফিরে আসবো। সবাইকে একসাথে কাজ করতে হবে। 

নগরীর ২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল মতিনের সভাপতিত্বে রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম বক্তব্য রাখেন। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। ইফতারের আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat