×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৭
  • ৪৩৪৫৪৩৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার নিজ এলাকার কৃতি হামজা চৌধুরীকে গ্রামবাসী দিয়েছে রাজকীয় সংবর্ধনা
লাল সবুজের জার্সিতে খেলতে দেশে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। তার আগমনকে ঘিরে নিজ গ্রাম হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। নিজ এলাকার কৃতি সন্তানকে গ্রামবাসী দিয়েছে রাজকীয় সংবর্ধনা।

আজ সোমবার সকালে লন্ডন থেকে বাংলাদেশ বিমানে সিলেটে পৌঁছানোর পর তাকে সংবর্ধনা দিয়ে ছাদখোলা মাইক্রবাসে করে নিয়ে আসা হয় পৈত্রিক নিবাস বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের পৈত্রিক বাড়িতে। সাথে ছিলেন মা, স্ত্রী ও সন্তান।

লিস্টার সিটি তারকা ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বিকেল ৩.৩০ মিনিটে আসেন পৈত্রিক বাড়িতে। এরপর স্থানীয় হাজার হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

স্থানীয়রা জানান, দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে লাল-সবুজের জার্সি গায়ে খেলতে এসেছেন হামজা চৌধুরী।

তার আগমন উপলক্ষে গ্রামের বাড়ি স্নানঘাট সেজেছিল বর্ণিল সাজে। পুরো গ্রাম জুড়ে চলছিল উৎসবের আমেজ। নারী-পুরুষ শিশু সকলেই তাকে বরন করে নিয়েছে বিভিন্ন মাধ্যমে।

তাদের দাবী এই তারকা ফুটবলার হামজা তাদের গ্রামে জন্মগ্রহন করেছেন। হামজার কারনে বিশ্বজুড়ে সবাই স্নানঘাটকে একনামে জানে এবং চিনে।

বাড়ির পাশে খালি জায়গায় ছোট একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে ছোট্ট পরিসরে তিনি আগত অতিথিদের সাথে কুশল বিনিময় করবেন বলেও জানা গেছে।

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে ২০ মার্চ দেশ ছাড়বেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat