×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৮
  • ৪৫৬৫৭৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইপিএলের ১৮তম আসর মাতাবেন শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আইপিএলের ১৮তম আসর শুরু হতে যাচ্ছে ২২ মার্চ থেকে। কলকাতার ইডেন গার্ডেনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এবারের আসর। আর প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানের সন্ধ্যাকে রঙিন করতে প্রস্তুত বলিউড তারকারা। 
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নেচে মঞ্চ মাতাবেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান। ইডেনে পারফর্ম করতে মুম্বাই থেকে কলকাতায় উড়ে আসবেন শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান। এই তারকাখচিত ইভেন্টে তাদের শক্তিশালী পারফরম্যান্স দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করবেন তারা।
বরুণ এবং শ্রদ্ধা ‘এবিসিডি ২’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন এবং সম্প্রতি ব্লকবাস্টার ‘স্ত্রী ২’-তেও দুজনের রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শক। এবার এই সুপারহিট জুটি আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ঝড় তুলতে প্রস্তুত। বরুণ ও শ্রদ্ধার পাশাপাশি সংগীতের রাজা অরিজিৎ সিংও তার কণ্ঠের জাদুতে ইডেন গার্ডেনের সন্ধ্যাকে আরো রঙিন করতে চলেছেন।
আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে উন্মাদনা বরাবরেই তুঙ্গে থাকে। ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স এবং রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে ম্যাচ দিয়ে মাসব্যাপী ক্রিকেট উৎসবের সূচনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat