×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৯
  • ৪৩৪৫৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটে সাড়ে ৪ হাজার পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ।
জয়পুরহাট জেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাট পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে ৪ হাজার ৬২১টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার জয়পুরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে সরকারের বিশেষ এ বরাদ্দ বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক মোহা. সবুর আলী। 

এসময় জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো. রেজা, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাশেম, সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।   

অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোহা. সবুর আলী জানান, জয়পুরহাট পৌরসভায় এবার ভিজিএফ ৪৬ দশমিক ২১ টন চাল বরাদ্দ এসেছে। এ চাল চার হাজার ৬২১টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি হিসেবে বিতরণ সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat