×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৪-১৯
  • ৪৩৪৫৪৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শনিবার চট্টগ্রামে বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেম-ওলামারা হলেন সামাজিক শক্তির উৎস। মানুষ আলেম-ওলামাদের শ্রদ্ধা করে, পছন্দ করে। তাদের কথা মেনে চলে।

আজ শনিবার চট্টগ্রামের হাটহাজারী নূরানী তালীমুল কুরআন বোর্ড-চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ‘শিক্ষক কর্মশালা ও সেমিনার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারে না। শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত এর শিক্ষা দেওয়া জাতিকে আল্লাহর অভিশাপ থেকে মুক্তি দেওয়ার প্রয়াস। ২৬ হাজার মাদরাসা নূরানী তালীমুল কুরআন বোর্ডের অধীনে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত প্রশিক্ষণে কাজ করে যাচ্ছে। ৪০ লাখ শিক্ষার্থী প্রতি দুই মাস অন্তর অন্তর প্রশিক্ষণ নিচ্ছে। নূরানী তালীমুল কুরআন বোর্ড পৃথিবীর বিভিন্ন দেশে নানাভাবে দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার কাজ করছে।

হাটহাজারী নূরানী তালীমুল কুরআন বোর্ড-চট্টগ্রামের চেয়ারম্যান মাওলানা মুফতি খলিল আহমদ কাসেমী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম মশিউজ্জামান, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাওসার মোহাম্মদ হোসেন, বোর্ডের মহাসচিব মওলানা মুফতী জসিমউদ্দিন, বোর্ডের অর্থসচিব মওলানা ওসমান ফয়জী, বোর্ড এর সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মওলানা মুফতী মুহাম্মদ আলী, বোর্ড এর সহ-সভাপতি মওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

পরবর্তীতে উপদেষ্টা হাটহাজারী জেলা পরিষদ অডিটরিয়াম হলে বাংলা শুদ্ধ উচ্চারণ, ভাষা-সাহিত্য ও সাংবাদিকতা শেখার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান ‘রাজবাড়ি’ এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত লেখালেখি কর্মশালা, সংবর্ধনা, আলোচনা সভা ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat