×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২১
  • ৪৫৬৫৬৯০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আলোচিত মডেল মেঘনা আলম
আলোচিত মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার দেশের সব ব্যাংকের কাছে চিঠি পাঠানো হয়।
চিঠিতে মেঘনার ব্যাংক হিসাব সংক্রান্ত সব কাগজ, হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেনের বিবরণ আগামী সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরায় নিজ বাসা থেকে মেঘনাকে আটক করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাকে হেফাজতে নেওয়া হয়।
১৫ এপ্রিল ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীম চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মেঘনা, ব্যবসায়ী দেওয়ান সমির ও অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
এজাহারে বলা হয়, ২৯ মার্চ ধানমন্ডির একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকে মেঘনা ও সমিরসহ কয়েকজন অংশ নেন। বৈঠকে এক কূটনীতিকের কাছ থেকে পাঁচ মিলিয়ন ডলার দাবি ও তা আদায়ের সিদ্ধান্ত হয়। তবে এজাহারে ওই কূটনীতিকের নাম উল্লেখ করা হয়নি।
মামলায় বলা হয়েছে, আসামিদের এমন কর্মকাণ্ডে আন্তরাষ্ট্রীয় সম্পর্কে চরম বিরূপ প্রভাব পড়তে পারে।
এর আগে ভাটারা থানায় করা আরেকটি চাঁদাবাজির মামলায় ১১ এপ্রিল গ্রেপ্তার হন দেওয়ান সমির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat