×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ২৩৪৩৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার গাজা সিটিতে ইসরাইলি হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন পাঁচজন। এ হামলায় আরো ৩০ জনেরও বেশি মানুষ একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘আমাদের দল ইসরাইলি হামলার পর চারজন শহীদ এবং পাঁচজন আহতকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।’  

ইসরাইল ভোরে গাজা শহরের সাবরা পাড়ায় একটি বেসামরিক বাড়িতে হামলা চালায়। 

তবে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। 

ইসরাইল এক মাসেরও বেশি সময় আগে গাজা উপত্যকা জুড়ে হামাসের বিরুদ্ধে পুনরায় আক্রমণ শুরু করেছিল।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র বাসাল বলেন, ভূখণ্ডের উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটিতে ইসরাইলিদের লক্ষ্যবস্তুতে থাকা বাড়িটির ধ্বংসস্তূপের নিচে ‘৩০ জনেরও বেশি’ মানুষ নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে এবং ‘প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে আমাদের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না’। 

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবার প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত ১৮ মার্চ থেকে নতুন করে ইসরাইলি হামলায় কমপক্ষে ২ হাজার ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা যুদ্ধে মোট মৃতের সংখ্যা ৫১ হাজার ৪শ’ ৩৯ জনে দাঁড়িয়েছে। 

ইসরাইলি সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র হিসাব অনুসারে জানা গেছে, গত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২শ’ ১৮ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামাস ২৫১ জনকে অপহরণ করেছে, যাদের মধ্যে ৫৮ জন এখনও গাজায় আটক রয়েছে। এই অপহরণকারীদের মধ্যে ৩৪ জন নিহত হয়েছে বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে।  

ইসরাইল বলছে, নতুন করে সামরিক অভিযানের লক্ষ্য হলো হামাসকে অবশিষ্ট বন্দীদের মুক্ত করতে বাধ্য করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat