×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৭
  • ৩৪৪৫৭৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সাম্প্রতিক দিনে ইউক্রেনের বেসামরিক এলাকায় রুশ হামলার তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন, ‘হয়তো পুতিন যুদ্ধ থামাতে চান না।’

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, রোমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হয়তো মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা দিয়ে পুতিনকে ‘ভিন্নভাবে মোকাবিলা’ করতে হবে।

ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘গত কয়েক দিনে পুতিনের বেসামরিক এলাকা, শহর ও নগরীতে ক্ষেপণাস্ত্র ছোড়ার কোনো কারণ ছিল না। এটি আমাকে ভাবতে বাধ্য করছে, হয়তো তিনি যুদ্ধ থামাতে চান না।’

ট্রাম্প লিখেছেন, ‘তিনি আমাকে ব্যবহার করে সময় ক্ষেপণ করছেন। তাকে কি ‘ব্যাংকিং’ বা ‘সেকেন্ডারি স্যাংশনস’-এর মাধ্যমে ভিন্নভাবে মোকাবিলা করতে হবে? খুব বেশি মানুষ মারা যাচ্ছে!!!’

এদিকে ক্রেমলিন শনিবার জানিয়েছে, মস্কোয় শুক্রবার মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে এক বৈঠকে পুতিন জানিয়েছেন, তিনি ‘কোনো পূর্বশর্ত ছাড়াই’ ইউক্রেনের সঙ্গে আলোচনায় প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat