×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৯
  • ৩২৪৪৩৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মে মাসে জার্মানিতে নতুন সরকার গঠনের পর অর্থনৈতিক পুনজাগরণ হবে এমন আশায় জার্মান ভোক্তাদের মনোবল বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রভাব নিয়ে উদ্বেগেও রয়েছেন তারা। জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে। 

জনমত জরিপ সংস্থা জিএফকে এবং ন্যূরেমবার্গ ইনস্টিটিউট ফর মার্কেট ডিসিশনস (এনআইএম) পরিচালিত পূর্বাভাসমূলক সূচকটি ছিল মাইনাস ২০.৬ পয়েন্ট, যা আগের মাসের তুলনায় ৩.৭ পয়েন্ট বেশি। এই নিয়ে দ্বিতীয় মাসের মতো সূচকে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও ইউরোপের বৃহত্তম অর্থনীতি দীর্ঘ মন্দার পরও এখনও ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছে।

প্রায় ২০০০ জনের উপর নিয়মিত জরিপের জন্য এটি ছিল টানা দ্বিতীয় বৃদ্ধি, যদিও ইউরোপের শীর্ষ অর্থনীতি দীর্ঘ মন্দা থেকে পুনরুদ্ধারের জন্য লড়াই করার সময় সূচকটি নিম্ন স্তরেই রয়ে গেছে।

এনআইএম ভোক্তা বিশেষজ্ঞ রোল্ফ বুয়ের্কল বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে এখনও ‘জার্মানিতে ভোক্তাদের মনোভাবের উপর স্থায়ী প্রভাব পড়েনি’। 

ফেব্রুয়ারিতে নির্বাচনের পর দীর্ঘ আলোচনার পর মধ্য-বাম এসপিডির সাথে জোটের নেতৃত্বে রক্ষণশীল ফ্রিডরিখ মের্জ আগামী সপ্তাহে জার্মান চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তিনি কেন্দ্র-ডানপন্থী ইউনিয়ন পার্টির সঙ্গে মধ্য-বামপন্থী এসপিডি’র জোটে নেতৃত্ব দেবেন।

গত নভেম্বরে বিদায়ী চ্যান্সেলর ওলাফ স্কোলজের সরকার ভেঙে পড়ার পর থেকে জার্মানি কয়েক মাস ধরে অচলাবস্থার  মধ্যে পড়ে। তখন দেশটি নতুন বাজেট এবং কিছু ব্যয় কর্মসূচি অনিশ্চয়তার মধ্য দিয়েই ২০২৫ সালে প্রবেশ করে দেশটি। 

ক্ষমতায় আসার আগেই ফ্রিডরিখ ম্যার্জ গত দুই বছর ধরে সংকুচিত অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে রয়েছে জার্মান সংবিধানে নির্ধারিত ব্যয় সীমা শিথিল করে প্রতিরক্ষা ও অবকাঠামো খাতে বিপুল ব্যয় পরিকল্পনা। 

ভোক্তা জরিপে বিশেষভাবে সঞ্চয়ের প্রবণতা হ্রাস পাওয়ার দিকটি উঠে এসেছে, যা একটি উজ্জ্বলতর মনোভাবের ইঙ্গিত দেয়। তবে এই ইতিবাচক প্রবণতা কতটা স্থায়ী হবে, তা এখনও অনিশ্চিত। 

এনআইএম ভোক্তা বিশেষজ্ঞ রোল্ফ বুয়েরকেল বলেন, "এটি মূলত নির্ভর করছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বাকি অংশের মধ্যে বাণিজ্য বিরোধ কীভাবে এগোয়, তার ওপর।

রপ্তানিনির্ভর জার্মানি যুক্তরাষ্ট্রের শুল্ক দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য দেশটির সরকার গত সপ্তাহেই ২০২৫ সালের জন্য প্রবৃদ্ধি পূর্বাভাস শূন্য শতাংশে নামিয়ে এনেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat