×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৫-০১
  • ৪৩৪৫৮৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেতা সালমান খান ও অভিনেত্রী আমিশা প্যাটেল। ছবি: সংগৃহীত
বলিউডের ভাইজান সালমান খান জীবনের ৬০টি বসন্ত পার করলেও এখনও ব্যাচেলর। বলিউডের দাপুটে এই নায়কের বিয়ে নিয়ে একরকম ঘুম হারাম হওয়ার উপক্রম তার ভক্তদের। তার প্রায় সমবয়সী শাহরুখ খান স্ত্রীসহ তিন সন্তান নিয়ে সুখের জীবন পার করছেন। দুই স্ত্রীর সঙ্গে সংসার করার পর তৃতীয় বিয়ের প্রস্ততি নিচ্ছেন আমির খান। তবে কি সালমান বিয়ে করবেন না? এমন না প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভাইজানের ভক্তদের মনে।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইজান সালমান খানের জন্য এবার মাঠে নেমেছে তার ভক্তরা! শোনা যাচ্ছে, এই ব্যাচেলর নায়কের জন্য পাত্রী খোঁজার দায়িত্ব নিয়েছেন তারা।
বিষয়টি খোলাসা করে বললে, অভিনেত্রী আমিশা প্যাটেলকে সালমানের স্ত্রী হিসেবে দেখতে চাইছেন ভক্তরা। অর্থাৎ, জুটি হিসেবে অর্থাৎ সালমান-আমিশা দারুণ কিছু, সেটাই বোঝাচ্ছেন তারা। বলে রাখা ভালো, বয়স ষাটে গিয়ে সালমান খান যেমন অবিবাহিত, অন্যদিকে পঞ্চাশের আমিশাও একই রাস্তায় হাঁটছেন। তাই ভক্তদের এমন সিদ্ধান্তে চমকানোর কিছুই নেই।
সম্প্রতি আমিশার একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। কারণ, সে সময় আমিশা বলেছিলেন, ‘ভক্তরা মনে করেন আমি সালমানের জন্য যোগ্য পাত্রী হতে পারি। আমাদের ভালো মানাবে বলেও তারা বলেছে। শুধু তাই নয়, আমাদের একসঙ্গে সুন্দর একটা সন্তান জন্ম দেওয়ার পরামর্শও দিয়েছেন তারা।’
আমিশার সেই সাক্ষাৎকারের ভিডিও সম্প্রতি আবার ভাইরাল হতেই এ নিয়ে নানা জল্পনায় মেতে ওঠে নেটিজেনরা। সে থেকেই তাদের একাংশ সায় দিয়ে উঠল, ‘আমাদের ভাইজানের ভাবী হিসেবে আমিশাকেই দেখতে চাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat