×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৩
  • ৪৩৪৫৪৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের গোয়ায় শ্রী লাইরাই যাত্রা উৎসবে পদদলিত হয়ে কমপক্ষে ৬ জন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। গতকাল শুক্রবার গোয়ার বিচোলিমের শিরগাও গ্রামে এই ঘটনা ঘটে। নয়াদিল্লি থেকে এএফপি আজ এই খবর জানায়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ৬০ জন আহতের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। যাদেরকে বিশেষ চিকিৎসার জন্য গোয়া মেডিকেল কলেজে (জিএমসি) রেফার করা হয়েছে।

তিনি আরো জানান, আমরা ১০৮ পরিষেবার মাধ্যমে পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠিয়েছি। তিনটি আসিলোতে মোতায়েন করা হয়েছে এবং আরও তিনটিকে পরিস্থিতি গতিশীল না হওয়া পর্যন্ত প্রস্তুত রাখা হয়েছে। আমরা প্রতিটি রোগীর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রতিক্রিয়া তদারকি করার জন্য জিএমসি এবং আসিলো থেকে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। নিয়মিত আপডেট প্রদান করা হবে।

মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানান, আহতদের সময়মতো চিকিৎসা নিশ্চিত করার জন্য বিচোলিমের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মাপুসার উত্তর গোয়া জেলা হাসপাতাল এবং বাম্বোলিমের গোয়া মেডিকেল কলেজে মেডিকেল অফিসার মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকজন আহত আসিলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই রাজ্য সরকার জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি পর্যালোচনা করার জন্য সাওয়ান্তের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় সকল সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি আহতদের ব্যক্তিগতভাবে দেখতে এবং তাদের চিকিৎসা তদারকি করার জন্য মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat