×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৩
  • ৩৪৪৫৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তিউনিসিয়ার একটি আদালত শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী আলী লারাইদকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছে। ইরাক ও সিরিয়ায় জিহাদি যোদ্ধাদের পাঠানোর ক্ষেত্রে সন্ত্রাসবাদের অভিযোগে ভিত্তিতে আদালত এ রায় দিয়েছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

তিউনিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

৬৯ বছর বয়সী লারাইদ ইসলামপন্থী দল এননাহদার নেতা ছিলে। ২০১১ সালে আরব বসন্তের সূত্রপাতের পর তিউনিসিয়ায় সংক্ষিপ্ত সময়ের জন্য শাসন করেছিল। তিনি প্রেসিডেন্ট কাইস সাইদের একজন সমালোচক। 

তার আইনজীবী ওসামা বুথেলজা এএফপিকে বলেন, একটি সন্ত্রাসী গোষ্ঠী গঠন এবং ইরাক ও সিরিয়ায় জিহাদি গোষ্ঠীতে যোগদানের জন্য তিউনিসিয়ানদের পাঠাতে সহায়তা করার অভিযোগে ২০২২ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। 

লারাইদ অভিযোগ অস্বীকার করেছেন এবং তার আইনজীবীরা মামলাটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।

গত ১৮ এপ্রিল তিউনিসিয়ার প্রসিকিউটর অফিসে লেখা এক চিঠিতে তিনি লিখেছিলেন, ‘আমি অপরাধী নই। ‘আমি এই মামলার একজন ভুক্তভোগী’। 

বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার তিউনিসিয়ার ফৌজদারি আদালত নিরাপত্তা বাহিনীর দুই সাবেক সদস্য, ফাতি আল-বালদি এবং আব্দুল করিম আল-আবিদিকে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছে।

রেডিও স্টেশন মোসাইকি এক বিচারিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আট আসামির সাজা হয়েছে- ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। 

সাইদের সমালোচকদের লক্ষ্য করে মামলার ধারাবাহিকতার মধ্যে এটি ছিল সর্বশেষ ঘটনা।

সাম্প্রতিক একটি মামলায়, প্রায় ৪০ জন আসামিকে দীর্ঘ মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে ইরাক, সিরিয়া এবং লিবিয়ায় প্রায় ৫ হাজার ৫ শ’ তিউনিসিয়ান ইসলামিক স্টেটসহ জিহাদি গোষ্ঠীর সাথে লড়াইয়ে যোগ দেয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat