×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৪
  • ৩২৪৪৬০০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ম্যাক্সওয়েলের বদলি ওয়েন -ছবি : সংগৃহীত
আঙুলের ইনজুরিতে আক্রান্ত অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের বদলি হিসেবে অস্ট্রেলিয়ার প্রতিভাবান খেলোয়াড় মিচেল ওয়েনকে দলে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস। 

বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলছেন মিডল অর্ডার ব্যাটার ওয়েন। পিএসএলে জালমির মিশন শেষে আইপিএলে যোগ দিবেন ওয়েন।

ছয় দলের টুর্নামেন্টে ৭ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে  রয়েছে পেশোয়ার। লিগ পর্বে আর তিন ম্যাচ বাকী আছে তাদের। 

পেশোয়ার প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করলে ১৮ মে পর্যন্ত পিএসএলে দলের সাথে থাকতে হবে ওয়েনকে। আইপিএলের লিগ পর্বে পাঞ্জাবের শেষ ম্যাচ ১৬ মে। ফলে পাঞ্জাব প্লে-অফে খেলার সুযোগ পেলেই আইপিএলে দেখা যাবে ওয়েনকে। 

২০ মে থেকে শুরু হবে আইপিএলের প্লে-অফ। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকায় প্লে-অফে দৌঁড়ে এগিয়ে আছে পাঞ্জাব।

পিএসএলে পেশোয়ারের হয়ে সাত ম্যাচ খেলেছেন ওয়েন। ৭ ম্যাচের ৬ ইনিংসে ১০১ রান করেছেন তিনি। বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচে ২টি সেঞ্চুরিতে ৬৪৬ রান ও ১০ উইকেট শিকার করেছেন ওয়েন। 

গেল বছর বিগ ব্যাশ টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে আলোচনায় আসেন ২৩ বছর বয়সী ওয়েন। ১১ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৪৫২ রান করেছিলেন তিনি।

এরমধ্যে ফাইনালে ৪২ বলে ১০৮ রানের অসাধারণ ইনিংস খেলে হোবার্ট হারিকেনসের শিরোপা নিশ্চিত করেন ওয়েন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat