×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৪
  • ৩৪৫৪৬১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী ইসরাত জাহান কাকন। ছবি: সংগৃহীত
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নেত্রী ইসরাত জাহান কাকনকে কলেজ ক্যাম্পাস থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুরে তাকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে নগরীর চকবাজার থানা পুলিশের একটি টিম ক্যাম্পাসে এসে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ ইসরাত জাহান কাকন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র রাজনীতি বিরোধী সে বিভিন্ন সময় উসকানি দিচ্ছিল বলে অভিযোগ করেন কলেজ শিক্ষার্থীরা।

এ বিষয়ে চকবাজার থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘মহসিন কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের খবরে থানা থেকে পুলিশের একটি টিম গিয়ে ইসরাত জাহান কাকন নামে একজনকে হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা এবং ঘটনার সত্যতা নিয়ে আমরা বিষয়টি তদন্ত করছি।’ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat