×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৬
  • ৩৪৪৫৭৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মডেল ও উপস্থাপক ফারজানা আফরিন পূর্বা।
কিছুদিন আগে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিলেন মডেল ও উপস্থাপক ফারজানা আফরিন পূর্বা। তবে ছুটি শেষে দেশে ফেরার বদলে শ্রীলঙ্কাতেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। জানা গেছে,  এক জার্মান শেফার্ড কুকুরের কামড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন পূর্বা।
জানা গেছে, শ্রীলঙ্কার কিন্ডা শহর থেকে ঘুরতে নোয়ারাএলিয়ায় গিয়েছিলেন পূর্বা। সেখানকার একটি হোমস্টেতে ওঠেন তিনি।
সেখানে থ্যারন নামে জার্মান শেফার্ড ব্রিডের একটি কুকুর দেখতে পান তিনি। প্রথমদিকে কুকুরটিকে বেশ শান্ত মনে হলেও সোমবার (৫ এপ্রিল) সকালে এটি অ্যাগ্রেসিভ হয়ে আক্রমণ করে বসে। এতে বেশ গুরুতর আহত হন পূর্বা। তার মুখে আঁচড় দেয় এবং পেটে কামড় দেয় বলেও জানান তিনি। এরপর তাকে দ্রুত সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন।
এই মডেল জানান, কুকুরটি কামড়ে তার পেটে দাঁত বসিয়ে দিয়েছিল। বেশ গভীর ক্ষত হয়েছে, প্রচুর রক্ত বের হচ্ছিল। কুকুরটি গত পাঁচ বছরে কোনো ভ্যাকসিন না নেওয়ায় তার জন্য এটা এখন বেশ ঝুঁকিপূর্ণ।   
পূর্বা বলেন, চিকিৎসকরা বলছিলেন যে এর আগে কোনো ভিকটিমের কুকুরের কামড়ে এত গভীর ক্ষত দেখেননি তারা। অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন এবং সিরাম দিতেই হবে। মুখে চারটা ইনজেকশন, তারপর পেটে এবং হাতে মিলিয়ে মোট ৯টা ভ্যাকসিন দেওয়া হয়েছে তাকে।
চিকিৎসক জানিয়েছেন আপাতত কিছুদিন সেখানে চিকিৎসাধীন থাকার জন্য। তারা সম্পূর্ণ অবজারভেশনে রেখেছেন তাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat