×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৬
  • ৫৪৫৬৬৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

আজ মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

পরে রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোক্তা বলতে এখনো সেই সেলাইমেশিন ও পাটের বস্ত্র বানানোকেই উদ্যোক্তা হিসেবে নেয়। কিন্তু বর্তমানে উদ্যোক্তা বিষয়টি পৃথিবী জুড়েই একটা অন্য লেভেলে চলে গেছে। এমনকি আমাদের ছোট অনেকে আছেন যাদের ভালো ভালো স্টার্টআপ আছে এবং এটা অন্য একটা লেভেলে আছে কিন্তু সরকার এদিক থেকে অনেক পিছিয়ে ছিল।

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫ এর আওতায় নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করতে একটি কাঠামো প্রস্তুত করা হবে।

তিনি জানান, প্রতি বছর শ্রমবাজারে ২২ লাখ তরুণ প্রবেশ করে। সরকারি, বেসরকারি ও অন্যান্য প্রতিষ্ঠান মিলিয়ে ১২ লাখের কর্মসংস্থান হচ্ছে। এ কারণে তরুণদের মধ্যে দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধির মাধ্যমে তাদের সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat