×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৪
  • ২৩৪৩৪৬১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামীকাল বিশ্ব নৌ-দিবস ২০২৫ পালিত হবে। এবারের প্রতিপাদ্য: ‘আমাদের মহাসাগর, আমাদের দায়িত্ব, আমাদের সুযোগ’।

এ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একটি বাণী দিয়েছেন।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ‘জাহাজ চলাচলের নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং সামুদ্রিক পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্ব নৌ-দিবস পালিত হয়। এ দিবসটি বিশ্ব বাণিজ্য ও বৈশ্বিক অর্থনীতিতে সামুদ্রিক শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করে।’

তিনি বলেন, প্রতিবছর আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) সামুদ্রিক খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও গুরুত্বপূর্ণ ইস্যু মোকাবিলায় নির্দিষ্ট একটি প্রতিপাদ্য নির্বাচন করে। এবারের প্রতিপাদ্য: ‘আমাদের মহাসাগর, আমাদের দায়িত্ব, আমাদের সুযোগ’ বিশেষ তাৎপর্যপূর্ণ।

তিনি আরও বলেন, মহাসাগর বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জন্য খাদ্যের গুরুত্বপূর্ণ উৎস এবং আমরা যে অক্সিজেন শ্বাস নিই তার অর্ধেকই উৎপাদন করে। মহাসাগরে অসংখ্য সামুদ্রিক প্রজাতি বসবাস করে এবং এটি বিশ্বজুড়ে কোটি মানুষের কর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তা করে। একইসঙ্গে এটি ব্যাপক অর্থনৈতিক সুযোগও তৈরি করে।

তিনি বলেন, আন্তর্জাতিক শিপিং, যা বৈশ্বিক পরিবহনের সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করতে মৌলিক ভূমিকা রাখে। পণ্য পরিবহনের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এটি বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধিকে ত্বরান্বিত করে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘বিশ্ব সামুদ্রিক দিবস ২০২৫ উপলক্ষে আমি সকল সামুদ্রিক সংশ্লিষ্ট পক্ষকে দায়িত্বশীলভাবে আমাদের মহাসাগর ও সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আসুন আমরা আমাদের দায়িত্ব পালন ও পানির নিচের পৃথিবীর পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় বিধি-বিধান ও নির্দেশিকা গ্রহণ, বাস্তবায়ন ও প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ হই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat