×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ২৩৩৪২৩৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ টাঙ্গাইলের মির্জাপুরে রনদা প্রসাদ সাহার কুমুদিনী কমপ্লেক্সে ঐতিহ্যবাহী দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ বিকেলে টাঙ্গাইল জেলার মির্জাপুরে রনদা প্রসাদ সাহার কুমুদিনী কমপ্লেক্সে ঐতিহ্যবাহী দুর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে পৃথক এক বক্তৃতায় সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কোনো জাতিসত্তার সংস্কৃতিকেই ধ্বংসের মুখে ফেলা যাবে না। সকল সংস্কৃতিকে ভালোবেসে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার প্রতিজ্ঞা নিতে হবে আমাদের। কোন উৎসবেই যাতে শৃঙ্খলা নষ্ট না হয়।

তিনি বলেন, এদেশের সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই আমরা সকল ধর্মের মানুষ এক ও অভিন্ন কিন্তু একটি গোষ্ঠী মিথ্যা প্রচারণা চালিয়ে এদেশে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।

মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মা ইলিশ রক্ষায় বরাবরের মতো ৪ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। যা ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। এ বছর পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে। 

তিনি বলেন, ইলিশ মাছ কম আহরণের মূল কারণ কারেন্ট জাল ও চায়না জাল। ফলে এ বছর বেশি সতর্কতা অবলম্বন করা হবে। গত বছর ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা গিয়েছিল। এই বছর আরেকটু বেশি ইলিশ রক্ষা করা যাবে বলে আশা করছি। 

তিনি বলেন, পূজামণ্ডপ ও আরতি সাহার প্রতিষ্ঠিত কমিদিনি কমপ্লেক্সসহ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান চিকিৎসা সেবার মান ও নিয়ম-শৃঙ্খলা দেখে আমি মুগ্ধ অভিভূত।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শহীদ দানবীর আরপি সাহা নিজের জন্য নয়, এদেশের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করে গেছেন। তাকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন দিপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat