×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ৪৩৫৪৪৮৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে নিরাপদ সড়ক দিবস পালিত
বিআরটিএ চট্টগ্রাম, জেলা প্রশাসন ও সওজ চট্টগ্রামের উদ্যোগে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে নিয়ে জেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নানা সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে নগরীর ইস্পাহানি মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে চট্টগ্রাম সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্প্রতি ব্যাপকহারে মোটরসাইকেল দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

এসময় চট্টগ্রাম জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৯ জনের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৩৯ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

আলোচনা সভা পরবর্তী নগরীর জিইসি মোড়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক একটি রোড ক্যাম্পেইনের মাধ্যমে পথচারী, চালক ও যাত্রীদের মধ্যে লিফলেট, স্টিকার ও ব্রোশিয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহদ্দীন চৌধুরী, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আবছারুর রহিম প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat