×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ৪৩৫৪৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘ইসিএ’ ব্যবস্থাপনা কমিটির সভা ।
সুনামগঞ্জ জেলায় আজ পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় জেলা ‘ইসিএ’ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাইমিনুল হক, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসের, হাওর বাচাঁও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বাহলুল, পরিবেশ রক্ষা আন্দোলনের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক,  প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সভায় টাঙ্গুয়ার হাওরে বর্জ্য ডাম্পিং স্টেশন নির্মাণ, পয়ঃবর্জ্য নিষ্কাশন সাইট নির্মাণ, হাওরে শব্দ দূষন রোধ, টাঙ্গুয়ার হাওরে সিঙ্গেল ইউজ প্লাসটিক ব্যবহারে নিবৃত করা, হাওরে পরিবেশ সংরক্ষণ ও দূষন হ্রাসে সচেতনতা বৃদ্ধি, সকল প্রকার ইঞ্জিন চালিত বোট প্রবেশ বন্ধ করা, পর্যটকবাহী সকল হাউজবোট ও নৌকায় প্লাস্টিক এর পরিবর্তে কাচেঁর বোতল ও গ্লাস ব্যবহার, ওয়াচ টাওয়ার এলাকায় ওয়াশ রুমের সুবিধা বৃদ্ধি, বার্ড ওয়াচ টাওয়ার তৈরি,পর্যটকবাহী নৌকায় সেপটিক ট্যাংক স্থাপন, মধ্যনগর থেকে আগত নৌকার জন্য বিকল্প রুট ব্যবহার এবং উত্তর শ্রীপুর ইউনিয়নের খলিসাজুড়িতে লজিক প্রকল্পে প্লাস্টিকের বোতল সংগ্রহের বিষয়ে গত সভায় গৃহিত সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat