×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ৪৫৫৭৯৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতাসহ সরকারবিরোধী তৎপরতার অভিযোগে জেলা পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

রংপুর জেলার মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ছিদ্দিকী আজ সকালে একথা জানান। 

গ্রেফতারকৃতরা হলেন, কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফুয়াদ মণ্ডল ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রায়হান আলী গোলাপ (৫০)। ফুয়াদ মণ্ডল কাফ্রিখাল ইউনিয়নের দর্পনারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাক মণ্ডলের পুত্র। তিনি কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের সদস্য এবং সাবেক এমপি এইচ.এন. আশিকুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় হত্যা মামলার আসামি ও কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফুয়াদ মণ্ডলকে গ্রেফতার করা হয়।

তাজহাট থানা পুলিশের অপর এক অভিযানে গতকাল দিবাগত রাত ১০টার দিকে রংপুর নগরীর দর্শনা মোড় এলাকা থেকে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রায়হান আলী গোলাপকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হামলা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

ওসি নুরে আলম ছিদ্দিকী জানান, ইউনিয়ন যুবলীগ নেতা ফুয়াদ মণ্ডল ছাত্রশিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলার আসামি। গণ-অভ্যুত্থানের পর ফুয়াদ মণ্ডল পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat