×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ৩৪৫৪৪৩৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলম্বিয়ার দক্ষিণ আমাজন অঞ্চলে মাদক চোরাচালানি একটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে চলতি সপ্তাহে দেশটির সামরিক বাহিনী বিমান হামলা চালায়। ওই বিমান হামলায় সাত শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। শনিবার দেশটির জাতীয় ন্যায়পালের কার্যালয় এ তথ্য জানিয়েছে ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ন্যায়পাল কার্যালয়ের প্রধান আইরিস মেরিন সাংবাদিকদের বলেন, মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মার্কিন চাপের মুখে থাকা প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নির্দেশে পরিচালিত অভিযানে সাত নাবালক নিহত হয়েছে। এ আগে তিনি ছয় জন নিহত হয়েছে বলে জানিয়ে ছিলেন। নিহতরা সবাই কিশোর-কিশোরী। পেত্রো মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের চাপের মুখে রয়েছেন ।

মঙ্গলবার কলম্বিয়ার সামরিক বাহিনী ঘোষণা করেছে যে, তারা গত ১০ নভেম্বর ভোরে আমাজন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে। যার ফলে এক প্রাক্তন-ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর ১৯ সদস্য নিহত হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, বোমা হামলার পর বিদ্রোহীদের হাত থেকে তিন নাবালককে ‘উদ্ধার’ করা হয়েছে।

এছাড়াও, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র শুক্রবার এএফপিকে জানিয়েছে, ভেনিজুয়েলার সীমান্তের কাছে আরাউকা প্রদেশে সেনাবাহিনী নয়জন সন্দেহভাজন গেরিলাকে হত্যা করেছে।

মাদক দমনে নিষ্ক্রিয়তার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার পর, কোকেন পাচারের সাথে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পেত্রোর তীব্র আক্রমণের অংশ হিসেবে এই অভিযানগুলো পরিচালিত হচ্ছে।

শনিবার এক্স-এ এক পোস্টে, পেত্রো আমাজন অভিযানে সামরিক বাহিনীর পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন।

বামপন্থী প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিটি মৃত্যুই দুঃখজনক, বিশেষ করে নাবালকদের। কিন্তু  যদি আমি ইভান মর্ডিস্কোর ১৫০ জন সৈন্যকে জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যেতে দিতাম, তাহলে তারা মাত্র কয়েক কিলোমিটার এগিয়ে থাকা ২০ জন তরুণ সৈন্যকে অতর্কিত আক্রমণ করত।’

প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ দাবি করেছেন যে, সেনাদের জন্য হুমকির তীব্রতা এবং শঙ্কার কারণে এই অভিযানের নির্দেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat