×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ৪৩৫৪৬১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান  সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা গাজীপুরে ১২ দশমিক ১৬ একর  জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, সালমান এফ রহমানসহ সর্বমোট ৩০ (ত্রিশ) জন আসামির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আইএফআইসি ব্যাংক পিএলসি প্রিন্সিপ্যাল শাখা, ঢাকায় মর্টগেজ প্রদানকৃত সম্পত্তির অস্বাভাবিক অতিমূল্যায়ন করে জনসাধারণের নিকট বন্ড বিক্রির মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগকৃত এক হাজার কোটি টাকা উত্তোলনপূর্বক, শ্রীপুর টুইনশিপ লিমিটেডের চলতি হিসাব জমা হওয়ার পর সেখান হতে রিডেম্পশন অ্যাকাউন্টে দুই শত কোটি টাকার এফডিআর করে অবশিষ্ট আটশো কোটি টাকা (সরকারি অর্থ) বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ বেক্সিমকো গ্রুপ ও অন্যান্য প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তরপূর্বক সেখান হতে ব্যাংকিং নিয়মাচারের তোয়াক্কা না করে, নগদে ও বিভিন্ন রকম সন্দেহজনক লেনদেনের মাধ্যমে উত্তোলনপূর্বক আত্মসাৎ ও উক্ত আত্মসাৎকৃত অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করায় মামলা দায়ের করা হয়েছে। 
মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১২ দশমিক ১৬ একর জমি জব্দ করা একান্ত প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat