×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ৪৫৪৩৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠিতে আজ গ্রাম আদালত বিষয়ে কর্মশালা।
ঝালকাঠি জেলায় আজ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’- এর আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
আজ সোমবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলায় স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে এ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
এ কর্মশালায় জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. বায়জিদ রায়হান, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আককাস সিকদার ও ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল আমিন তালুকদারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামীণ পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত মীমাংসা সম্ভব হয়। এতে আদালতে মামলা কমবে, জনগণের সময় ও অর্থ সাশ্রয় হবে।পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat