×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ৩৪৪৩৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ আহম্মদ সোহেল মঞ্জুর সুমন নেছারাবাদ উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

আজ সোমবার দুপুরে নেছারাবাদ ফেরিঘাট রোডে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আহম্মদ সোহেল মঞ্জুর সুমন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, দলীয় প্রস্তুতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার অঙ্গীকার তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, পিরোজপুর-২ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি কাজ করতে চাই। জনগণের বিশ্বাসই আমার শক্তি।

তিনি নেছারাবাদ উপজেলাবাসীকে ধানের শীষে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি।

মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিক ছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat