×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১২-২১
  • ৬৬৫৪৬৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শণ করেছেন।

এসময় বন্ধুত্ব ও অংশীদারিত্বের নিদর্শন হিসেবে বাফুফের পক্ষ থেকে মাইকেল মিলারকে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একটি জার্সি এবং ফেডারেশনের ক্রেস্ট উপহার দেওয়া হয়।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আলোচনাকে ফলপ্রসূ ও গঠনমূলক বলে বর্ণনা করা হয়। এসময় ফুটবল উন্নয়ন এবং ক্রীড়া কূটনীতির মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, 'আমরা এখানে এসেছি, বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে স্পন্সর করার সুযোগগুলো খতিয়ে দেখতে। আজকের আলোচনা ছিল প্রাথমিক। একই সঙ্গে আমাদের এই দেশের ইতিবাচক দিকগুলোর কথাও বলতে হবে- কিভাবে তরুণরা নিজেদের জন্য ক্যারিয়ার গড়ে তুলতে পারে, দেশ কিভাবে উন্নত ও এগিয়ে যেতে পারে এবং কিভাবে বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের ক্রীড়া দলগুলোর পেছনে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ সমর্থন গড়ে তুলতে পারে।'

আলোচনা শেষে রাষ্ট্রদূত মাইকেল মিলার ও তাঁর প্রতিনিধি দল বাফুফে অ্যাস্ট্রো টার্ফ মাঠ পরিদর্শন করেন এবং সারা দেশে সব স্তরে ফুটবল প্রসারে গৃহীত কার্যক্রম ও সুবিধাসমূহ পর্যবেক্ষণ করেন।

বাফুফের পক্ষ থেকে আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলা এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করে যাওয়াার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat