×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ১৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের জন্য আগামী ২৭ ডিসেম্বর ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার। শনিবার ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশনের অফিস খোলা থাকবে। ওই দিনই ভোটার হওয়া, ভোটার আইডি ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব কার্যক্রম তিনি সম্পন্ন করবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মূল দায়িত্ব সরকারের। নির্বাচনকালীন নির্বাচন কমিশনের নির্দিষ্ট প্রশাসনিক এখতিয়ার থাকলেও সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার দায়িত্ব সরকারের ওপরই বর্তায়। 

তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে স্বাধীন ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

সিইসি’র সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র সংক্রান্ত কয়েকটি বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং লিখিতভাবে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে ফৌজদারি মামলার তথ্য প্রদানের ক্ষেত্রে আরপিও’র বিধানের বাইরে অতিরিক্ত কাগজপত্র চাওয়ার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরো বলেন, বিগত সময়ে বিএনপির বহু নেতাকর্মী, সাধারণ জনগণ ও সাংবাদিকদের বিরুদ্ধে অসংখ্য গায়েবি মামলা দায়ের করা হয়েছে, যার অনেকগুলোর সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যাচ্ছে না। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্রের ঘোষণাপত্র ও ‘অভিযুক্ত’ সংক্রান্ত বিধান স্পষ্ট করার দাবি জানানো হয়েছে।

এছাড়া নির্বাচনী এজেন্টদের ব্যয় নির্বাহের জন্য পৃথক ব্যাংক হিসাব খোলার বিষয়টিও দ্রুত স্পষ্ট করার অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন এসব বিষয় গুরুত্ব সহকারে পর্যালোচনার আশ্বাস দিয়েছে।

বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।

এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat