×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ৬৫৫৪৮৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত। এই ঘোষণার পর থেকেই তিনি হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন।
হিরো আলম জানান, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর থেকে বিভিন্নভাবে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বর্তমান পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই প্রধান উপদেষ্টার কাছে আবেদন করবেন বলে জানান তিনি। আবেদনে ব্যক্তিগত নিরাপত্তার জন্য একজন গানম্যান বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন হিরো আলম।
হিরো আলম জানান, গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি—এই চারটি দল তার সঙ্গে যোগাযোগ করেছে। তবে কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত জানাতে চান না।
তিনি বলেন, দল যেটিই হোক, তার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা এবং মানুষের পাশে থাকা। হিরো আলম আরও জানান, তিনি ঢাকা ও বগুড়া—এই দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয়তা, ধারাবাহিক প্রচারণা ও সাহসী অবস্থান ইতোমধ্যে তাকে আলোচনায় রেখেছে। দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিলে তার রাজনৈতিক যাত্রায় এটি একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat