×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ৪৩৫৪৬৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্যের জন্য দলগত পারফরমেন্স চান নোয়াখালী এক্সপ্রেসের উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। 

আজ সংবাদমাধ্যমকে অঙ্কন জানান, বিপিএলের মত চ্যালেঞ্জিং টুর্নামেন্টে শুধুমাত্র ব্যক্তিগত পারফরমেন্স দলের জন্য যথেষ্ট হবে না। 

তিনি বলেন, ‘সবারই লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া। আমার কাছে মনে হয়, আমরা শুরু থেকে দল হিসেবে কতটা গুছানো ক্রিকেট খেলতে পারছি ও সবাই কতটা পারফরমেন্স করতে পারছে, সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেক ম্যাচে ভাল খেলা ও প্রত্যক ম্যাচ জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোন ম্যাচই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

দলের সাফল্যের জন্য নিজের সেরাটা উজার করে দিতে বদ্ধপরিকর অঙ্কন। বিশেষ করে উপরের সারিতে ব্যাট হাতে অবদান রাখতে চান তিনি। তবে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে বলে জানান অঙ্কন। 

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার পরিবর্তিত হতে পারে। আমরা যারা মিডল বা লোয়ার অর্ডারে খেলি, যে কারও ব্যাটিং অর্ডার পরিবর্তন হতে পারে। দলের প্রয়োজনের উপর নির্ভর করে কখন ব্যাট করতে হবে। তবে আমরা সবাই দলের পরিকল্পনা অনুযায়ী খেলব।’

আইএল টি-টোয়েন্টি লিগ শেষে নোয়াখালী দলে যোগ দেবেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার অন্তর্ভুক্তিতে উচ্ছসিত অঙ্কন। তিনি বলেন, ‘অবশ্যই নবীর অভিজ্ঞতা অনেক কাজে লাগবে। সে অনেক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে। বিপিএলও অনেক বছর খেলছে। আশা করি তার অভিজ্ঞতা আমাদের দল হিসেবে ভাল ক্রিকেট খেলতে সাহায্য করবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat