×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০১-১২
  • ৪৩৫৪৪৬৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব আশেকের মঞ্জিল দরবার শরীফের তিনদিন ব্যাপী মহা পবিত্র ওরস সম্পন্ন
হবিগঞ্জ সদর উপজেলার বিশ্ব আশেকের মঞ্জিল দরবার শরীফে মোর্শেদে মোকাম্মেল, মোর্শেদে জামান, কুতুবুল আকতাব,শাহান শাহে তরিকত, সুফী সাধক,রাহনুমায়ে শরিয়ত ও তরিকত,পীরে কামেল হযরত খাঁজা শাহ্ মোঃ ছদর হোসেন আল-চিশতী (রহঃ) কেবলা জানের মাজার শরীফ, গ্রাম:-আসেরা,পোঃ বেকিটেকা,থানা+জেলা:-হবিগঞ্জ এ  তিনদিন ব্যাপী মহা পবিত্র  বার্ষিক ওরুস শরিফ সম্পন্ন হয়েছে। গত  সোমবার (০৫ জানুয়ারি ২০২৬ ইং) থেকে বুধবার দিবাগত রাত ১২টা ১মিনিটে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরস সমাপ্ত হয়। ০৫ জানুয়ারি সকাল থেকে হবিগঞ্জসহ দেশের নানা প্রান্ত থেকে  ভক্ত আশেকানরা আসতে শুরু করে। দুপুর গড়াতেই মাজার প্রাঙ্গণ ও আশপাশের সড়কগুলোতে ভিড় বাড়তে থাকে।  ভক্তদের জিকির–আজকার এবং জিয়ারতে মাজার প্রাঙ্গণে এক ধর্মীয় আবেশ ছড়িয়ে পড়ে। ০৫ জানুয়ারি প্রধান দিবস হলেও কয়েকদিন আগে থেকেই দূরদূরান্তের ভক্তরা এসে জিয়ারত করে গেছেন।
তিনদিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ভক্তদের খতমে কোরআন, মিলাদ, জিকির, জেয়ারত, কাওয়ালি ও ভক্তিমূলক গানের আসর, বিশেষ মোনাজাত, ফাতেহা ও তবারুক বিতরণ। 
ওরসের সার্বিক বিষয় নিয়ে বিশ্ব আশেকের মঞ্জিল দরবার শরীফের গদ্দিনিশিন পীর সাংবাদিক শাহ মোঃ দিদার হোসেন আল-চিশতী জানান, হবিগঞ্জসহ দেশের নানা প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত–আশেকানদের নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য সহকারে ও উৎসব মুখর পরিবেশে এবারের ওরশ সম্পন্ন হয়েছে। সুন্দরভাবে মহা পবিত্র ওরস সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat