×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৬-০১-১২
  • ৪৩৫৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অধিনায়ক দাসুন শানাকা ও স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার বোলিং নৈপুন্যে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করল স্বাগতিক শ্রীলংকা। 

গতরাতে বৃষ্টি বিঘ্নিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলংকা ১৪ রানে হারিয়েছে পাকিস্তানকে। ফলে সিরিজ ১-১ সমতায় শেষ করল লংকানরা। প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। 

ব্যাট হাতে শানাকা ৯ বলে ৩৪ রান এবং বোলিংয়ে হাসারাঙ্গা ৪ উইকেট নিলে সিরিজ হার এড়ায় শ্রীলংকা। 

ডাম্বুলায় বৃষ্টি কারণে ১২ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২২ রানে ২ উইকেট হারায় শ্রীলংকা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা শূন্য ও কামিল মিশারা ২০ রানে আউট হন। 

এরপর মিডল অর্ডারে মারমুখী ব্যাটিংয়ে ছোট-ছোট ইনিংস খেলে শ্রীলংকার বড় সংগ্রহের পথ তৈরি করেন কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালঙ্কা। কুশল ২টি করে চার-ছক্কায় ৩০, ধনাঞ্জয়া ১৫ বলে ২২ ও আসালঙ্কা ১৩ বলে ২১ রান করেন।

দশম ওভারের প্রথম বলে ১০২ রানে পঞ্চম উইকেট পতনের পর পাকিস্তানের বোলারদের উপর তান্ডব চালান শানাকা ও জেনিথ লিয়ানাগে। ষষ্ঠ উইকেটে তাদের ১৫ বলে ৫২ রানের জুটিতে ১২ ওভারে ৬ উইকেটে ১৬০ রানের বড় সংগ্রহ পায় শ্রীলংকা। 

মাত্র ৯ বল খেলে ৫টি ছক্কায় ৩৭৭.৭৭ স্ট্রাইক রেটে ৩৪ রান করেন শানাকা। ৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ৮ বলে ২২ রানে অপরাজিত ছিলেন লিয়ানাগে। মোহাম্মদ ওয়াসিম ৩ উইকেট নেন। 

ওভারপ্রতি প্রায় সাড়ে ১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে উপরের সারির তিন ব্যাটারের ব্যর্থতার মাঝেও অধিনায়ক সালমান আঘার ঝড়ো ব্যাটিংয়ে ৪ ওভারেই ৬২ রান পেয়ে যায় পাকিস্তান। ৫টি চার ও ৩টি ছক্কায় মাত্র ১২ বলে ৩৭৫ স্ট্রাইক রেটে ৪৫ রান তুলে থামেন সালমান।

৬৭ রানে চতুর্থ উইকেট পতনের পর পাকিস্তানকে লড়াইয়ে রাখেন দুই মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ নাওয়াজ ও খাজা নাফি। পঞ্চম উইকেটে ২৬ বলে ৪৯ রানের জুটি গড়েন তারা। এতে শেষ ৩ ওভারে জয়ের জন্য ৪৫ রান দরকার পড়ে পাকিস্তানের। 

কিন্তু ১৫ বল খেলে নাফি ২৬ ও নাওয়াজ ২৮ রানে আউট হবার পর পাকিস্তানকে জয়ের বন্দরে নিতে পারেননি পরের দিকের ব্যাটাররা। ১২ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান তুলে ম্যাচ হারে পাকিস্তান।

৩ ওভার বল করে ৩৫ রানে ৪ উইকেট নেন হাসারাঙ্গা। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন তিনি। সিরিজে ৫ উইকেট নিয়েছেন এই লেগ-স্পিনার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat