×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৬-০১-১২
  • ৪৬৫৫৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারে জান্তা শাসনামলে অনুষ্ঠিত নির্বাচনে বন্দি গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির সংসদীয় আসনে প্রধান সামরিক-পন্থী দল জয়লাভ করেছে। দলীয় এক কর্মকর্তা আজ সোমবার এএফপিকে এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে, তারা ‘কাওহমুতে’ জিতেছেন। এটি ইয়াঙ্গুন অঞ্চলে সু চির পূর্বের আসন।

তারা আরও বলেন, ‘কাওহমু এবং অন্যান্য কয়েকটি আসনে গতকাল রোববার অনুষ্ঠিত তিন-ধাপের নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটের পর আমরা ইয়াঙ্গুন অঞ্চলের ১৬টি আসনের মধ্যে ১৫টি আসন জিতেছি।’

২০২১ সালের এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী সু চিকে ক্ষমতাচ্যুত ও আটক করে। দাবি করা হয় যে, তিনি ব্যাপক ভোট জালিয়াতির মাধ্যমে আগের বছর সামরিক বাহিনীপন্থী দলগুলোর বিরুদ্ধে নিরঙ্কুশ নির্বাচনে জয়লাভ করেছেন।

মাসব্যাপী এই ভোটের চূড়ান্ত ধাপ ২৫ জানুয়ারীতে অনুষ্ঠিত হবে। জান্তা বলেছে যে এই নির্বাচন জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে।

কিন্তু সু চিকে এখনও নির্জনে রাখা হয়েছে এবং তার বিপুল জনপ্রিয় দল ভেঙে দেওয়া হয়েছে। গণতন্ত্রের সমর্থকরা বলছেন যে, ভিন্নমতের ওপর দমন-পীড়ন এবং সামরিক মিত্রদের দ্বারা ভোটে কারচুপি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat