×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৬-০১-১২
  • ৭৬৬৫৫৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ রাজশাহী নগরীর হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহে রাজশাহী বিভাগের ইমামদের সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বিষয়ে ভোটারদের ম্যান্ডেট (গণভোট) ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা এবং গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।

রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এবং বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে আসবে বলে তিনি উল্লেখ করেন। এ কারণে তিনি বলেন, ভোটারদের উচিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া।

আজ নগরীর হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহে রাজশাহী বিভাগের ইমামদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, পুলিশের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান বক্তব্য রাখেন। এতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান সভাপতিত্ব করেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু ভিন্নমত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে কোনো রাজনৈতিক দলের মধ্যেই দ্বিমত নেই। গণভোট নিয়ে সব রাজনৈতিক দল একমত। কারণ এটি জনগণের প্রত্যক্ষ মতামত গ্রহণের একটি ঐতিহাসিক সুযোগ।

পূর্ববর্তী নির্বাচনগুলোর অভিজ্ঞতার কথা উল্লেখ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, মানুষ এখন ভোট দিতে চায়, কিন্তু সেই পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে।  

তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো নিয়ে তাদের মতামত দেয়, তাহলে ভবিষ্যৎ সরকারগুলো জনগণের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat