×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৬-০১-১২
  • ৪৩৫৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটে শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ১০টায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ও সীমান্ত ব্যাংক লালমনিরহাট শাখার যৌথ উদ্যোগে মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে ২৭০টি কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। 

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করে আসছে। শীত মৌসুমে দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় ও তাৎপর্যপূর্ণ।

তিনি আরও বলেন, বিজিবি ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat