×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৬-০১-১৩
  • ৪৩৫৭৭৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে সমন্বিত মতবিনিময় সভা আজ  জেলার বেতাগীতে অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার (বরগুনা-১ ও বরগুনা-২ আসন)  মিজ তাছলিমা  আক্তার। এ সভায় নতুন বাংলাদেশ গড়তে গণভোটের গুরুত্ব ও নাগরিকদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়।

জেলা  প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ দেওয়া হবে না। 

সকল প্রার্থীকে নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে মেনে প্রচারণা চালাতে হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।’

 সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন,  বরগুনা পুলিশ সুপার কুদরত-ই-খুদা, অতিরিক্ত  জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেন, বেতাগী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat